মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশ্যে ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’-এমন আহ্বান জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান।

তবে রাজনৈতিক পরিবর্তনের পরও তাকে ঘিরে গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।

আবিদুল ইসলামের ভাষ্য, গত সাত মাসে তিনি অন্তত ৭০০ গুজবের শিকার হয়েছেন। তার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে আবিদুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ টিম সক্রিয় রয়েছে বলে মনে হচ্ছে। আমি যাই বলি না কেন, তার বিপরীতে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যমে দেওয়া বক্তব্য বিকৃত করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

ডাকসু নির্বাচনের সময়ও তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলেছে বলে দাবি করেন তিনি। 

অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখনো কোনো সমাধান পাননি বলে জানান আবিদ। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।



Our Like Page