সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সত্যি বলতে কী, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া। কিন্তু আমি যদি তা শুরু করি, তাহলে যুক্তরাষ্ট্রের কিছু নির্বোধ লোক বলবে আপনি এটা কেন করছেন?
খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, আবার নাও নিতে পারি।
দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি।
উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী, দেশটির তেল মজুদের পরিমাণ প্রায় ২০৮ দশমিক ৬ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় ১১ দশমিক ৮২ শতাংশ। ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। ইরানের অর্থনীতি ব্যাপকভাবে তেল রপ্তানির ওপর নির্ভরশীল, যার বড় একটি অংশ (প্রায় ৯০ শতাংশ) চীনে রপ্তানি করা হয়
সূত্র: বিবিসি