‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ ক্রিকেট টুর্নামেন্টের এই নিলামে নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, বর্তমান সময়ে ক্রিকেটপ্রেমীরা ছোট ফরম্যাটের খেলায় বেশি আগ্রহী। সেই বিষয়টি বিবেচনায় রেখেই হান্ড্রেড ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ক্রিকেটার বাছাই করা হয়েছে নিলামের মাধ্যমে।
তিনি আরও জানান, আগামী ১৯ এপ্রিল থেকে ক্যাম্বেলটাউনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রোপার্টি ওয়ানের কর্ণধার সিকদার আলী বলেন, অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনের মাঝেও তরুণদের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও সম্পৃক্ত করবে।
পুরো নিলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন হুমায়ুন কবির রোজ। এছাড়া তাহসিন আহমেদ, আবিদা এবং গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় ৬টি ফ্র্যাঞ্চাইজি দল ও আসরের ক্রিকেটারের অংশগ্রহণে প্রাণবন্ত এক পরিবেশে নিলাম সম্পন্ন হয়।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে বাংলা হান্ড্রেড লিগের রোমাঞ্চকর প্রথম আসরটি।