আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।