নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটি বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
এদিন এনসিপির বাংলামোটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হন।
বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।