সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিদায় বেলার ছবি-ভিডিও প্রকাশ, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ফয়েজ আহমেদ

দুই বিভাগে বিদায় নেওয়ার ছবি ও ভিডিও প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১১ মিনিটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিটের সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় এতথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দীন।

সেই বার্তায় তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত ৯ এবং ১০ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পৃথকভাবে ফয়েজ স্যারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

যেহেতু সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে তাই স্যার তার স্বাভাবিক জীবনেই ফিরে গেছেন। এ বিষয় নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। 

সকালে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ছাড়েন বিশেষ সহকারী।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তার ঘনিষ্ঠজনরা বলেন, তিনি তার নেদারল্যান্ডের পাসপোর্ট দিয়ে দেশ ছাড়েন।

তিনি নেদারল্যান্ডের নাগরিক। তবে প্রথমে জার্মানি যাবেন। সেখান থেকে নেদারল্যান্ডস। 

একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাকে আগেই মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফয়েজ আহমদ তৈয়্যবকে আইসিটি পলিসি এডভাইজর নিয়োগ দেওয়া হয়। গত বছরের ৫ মার্চ তাকে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। বিশেষ সহকারী হিসেবে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেন। এসব সংস্কার করতে গিয়ে বেশ আলোচিত এবং সমালোচিত হন ফয়েজ আহমদ তৈয়্যব।

দুদকের তদন্ত চলাকালেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার জন্য সুপারিশ করেছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব।



Our Like Page