বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবার ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
ভোটে অংশগ্রহণ ও প্রার্থীসংখ্যা
নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী।
শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রার্থী সংখ্যা ২৯০ জন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন, জাতীয় পার্টির (জাপা) ২০০ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন এবং গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।