শনিবার*৩১ জানুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সমাবর্তন অনুষ্ঠানে ১৭৫৪ জন গ্রাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই দেশ পরিচালনা করে, তারাই আগামীদিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠি। আপনারা লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করে যাবেন।
গ্রাজুয়েটদের প্রতি দেশকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের ৫৪ বছরের ইতিহাসে সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আপনার আজকের অবস্থানের পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূইয়া ও
উপাচার্য অধ্যাপক মোঃ মনজারুল আলম বক্তৃতা করেন।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম এ সমাবর্তন অনুষ্ঠানে বিজনেস অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ আশরাফুল হোসেন চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়। ফাউন্ডার গোল্ড মেডেল পেয়েছেন অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়
এর আগে উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্টার যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে যাকাত ফেয়ারের উদ্বোধন করেন।