বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে কালো কিশমিশ খেলে যেসব উপকার হতে পারে ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন চালু সালথায় ইসলামী আন্দোলনে ভাঙন, খেলাফত মজলিসে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী পঞ্চগড়ে ৪ দশকের ইমামতি শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে খতিবকে বিদায় ঘাটাইলের পথসভায় আসিফ মাহমুদ, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান ঢাকা-১৬: দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন অস্ট্রেলিয়ান ওপেনে রাইবাকিনার প্রতিশোধের রাজত্ব শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬, নেতৃত্বে লিটন-শান্ত-আকবর

সালথায় ইসলামী আন্দোলনে ভাঙন, খেলাফত মজলিসে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশে ভাঙন দেখা দিয়েছে। দলটি ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়ন আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দেওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের।

এছাড়াও তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী যোগ দেন। 

যোগ দেওয়া নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন। তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।

 

তারা জানান, এখন থেকে ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম।



Our Like Page