বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে কালো কিশমিশ খেলে যেসব উপকার হতে পারে ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন চালু সালথায় ইসলামী আন্দোলনে ভাঙন, খেলাফত মজলিসে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী পঞ্চগড়ে ৪ দশকের ইমামতি শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে খতিবকে বিদায় ঘাটাইলের পথসভায় আসিফ মাহমুদ, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান ঢাকা-১৬: দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন অস্ট্রেলিয়ান ওপেনে রাইবাকিনার প্রতিশোধের রাজত্ব শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬, নেতৃত্বে লিটন-শান্ত-আকবর

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫

উত্তর নাইজেরিয়ার একটি শহরে বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। গত বছর বড়দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হামলার পর এটিই জঙ্গিদের সবচেয়ে বড় হামলা।

স্বজন হাসান উসমান এবং আউয়াল ইসা রয়টার্সকে জানান, নিহতরা বৃহস্পতিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবন গারি শহরে একটি নির্মাণস্থলে কাজ করার জন্য গিয়েছিলেন, এ সময় বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি চালায়।

এ অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিনেটর আলিউ নদুমে বলেছেন, তিনি তার নির্বাচনী এলাকার সদস্যদের হত্যাকাণ্ডে ‘মর্মাহত এবং দুঃখিত’।

বৃহস্পতিবার বোর্নোতেও একটি পৃথক জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন সৈন্য এবং তাদের সহায়তাকারী একটি বেসামরিক টাস্ক ফোর্সের দুই সদস্য নিহত হন।  ভোরের দিকে একটি সেনা ঘাঁটিতে এ হামলা হয়। এতে ১৬ জন আহত হন।

ইসলামপন্থী হামলা এবং গণহত্যার শিকার নাইজেরিয়া নিরাপত্তা পুনরুদ্ধারের বিষয়ে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে।

ট্রাম্প গত বছর খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ আনার পর মার্কিন বাহিনী ২৫ ডিসেম্বর সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত স্থানে হামলা চালায়। 

এদিকে, নাইজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তা উন্নত করতে ওয়াশিংটনকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে।



Our Like Page