পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রী তুলতে গিয়ে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে শান্ত (৩৮) নামে এক বাস চালকের সহকারী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৯টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রী তুলতে গিয়ে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে শান্ত (৩৮) নামে এক বাস চালকের সহকারী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ৯টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঁঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা বাইপাস মোড়ের কাছে একজন যাত্রী বাসে উঠতে হাত তুললে চালক দ্রুত ব্রেক করেন।
বোদা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একইসঙ্গে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।